আবদুল্লাহ ইবনে জাফর (রা.) সূত্রে বর্ণিত,
একবার রাসুল (সা.) আমাকে তার খচ্চরের পিঠে তার পেছনে বসালেন। তিনি আমাকে গোপনে কিছু কথা বলে এ মর্মে সতর্ক করে দিলেন, আমি যেন কাউকে তা না বলি। রাসুল (সা.) তার প্রাকৃতিক প্রয়োজনের সময় গোপনীয়তা রক্ষার্থে উঁচু জায়গা অথবা ঘন খেজুরকুঞ্জ পছন্দ করতেন। তিনি এক আনসারির খেজুর বাগানে প্রবেশ করলে, হঠাৎ একটি উট তার দৃষ্টিগোচর হয়। উটটি নবীজি (সা.)-কে দেখে কাঁদতে লাগল এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল।
নবীজি (সা.) বললেন, ‘আল্লাহ যে তোমাকে এ নিরীহ প্রাণীটির মালিক বানালেন, এর অধিকারের ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় কর না? উটটি আমার কাছে অভিযোগ করেছে, তুমি একে ক্ষুধার্ত রাখ এবং একে কষ্ট দাও।’ (সুনানে আবি দাউদ : ২৫৪৯)