Wednesday, March 27, 2024

Hadith of the day || 17th Ramadan 1445H

আবদুল্লাহ ইবনে জাফর (রা.) সূত্রে বর্ণিত,
একবার রাসুল (সা.) আমাকে তার খচ্চরের পিঠে তার পেছনে বসালেন। তিনি আমাকে গোপনে কিছু কথা বলে এ মর্মে সতর্ক করে দিলেন, আমি যেন কাউকে তা না বলি। রাসুল (সা.) তার প্রাকৃতিক প্রয়োজনের সময় গোপনীয়তা রক্ষার্থে উঁচু জায়গা অথবা ঘন খেজুরকুঞ্জ পছন্দ করতেন। তিনি এক আনসারির খেজুর বাগানে প্রবেশ করলে, হঠাৎ একটি উট তার দৃষ্টিগোচর হয়। উটটি নবীজি (সা.)-কে দেখে কাঁদতে লাগল এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল।
নবীজি (সা.) উটটির কাছে গিয়ে এর মাথায় হাত বুলিয়ে আদর করলেন। এতে উটটি কান্না থামাল। তিনি জিজ্ঞেস করলেন, ‘এ উটের মালিক কে?’ তিনি আবারো ডাকলেন, ‘উটটি কার?’ এক আনসারি যুবক এসে বলল, ‘ইয়া রাসুলাল্লাহ! আমার।’
নবীজি (সা.) বললেন, ‘আল্লাহ যে তোমাকে এ নিরীহ প্রাণীটির মালিক বানালেন, এর অধিকারের ব্যাপারে তুমি কি আল্লাহকে ভয় কর না? উটটি আমার কাছে অভিযোগ করেছে, তুমি একে ক্ষুধার্ত রাখ এবং একে কষ্ট দাও।’ (সুনানে আবি দাউদ : ২৫৪৯)

No comments:

Post a Comment

বখতিয়ার খিলজি ও নালন্দা

 বখতিয়ার খিলজি ও নালন্দাঃ বঙ্গবিজেতা বখতিয়ার খিলজি মাত্র ১৮ জন অশ্বারোহী নিয়ে বঙ্গবিজয় করেছিলেন ১২০৪ খ্রিস্টাব্দে। তখন বাংলায় সেন বংশের শাসক...